গোপালগঞ্জে করোনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু

গোপালগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আনিসুজ্জামান শরীফ (৬০) নামে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবির) এর অবসরপ্রাপ্ত এক সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকালে তিনি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে মারা যান। 

আনিসুজ্জামান শরীফ গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের মৃত আবুল কাশেম শরীফের ছেলে।

এ দিন দুপুর ১২ টায় গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদের নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষিত দল শহরের মার্কাস মহল্লা কবরস্থানে তার মরদেহ জানাযা শেষে দাফন করেন।

আরো পড়ুন: দিনাজপুরে করোনায় এক পুলিশ সদস্যের মৃত্যু

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গত ২৯ মে আনিসুজ্জামান ও তার ছেলে করোনায় আক্রান্ত হন। আনিসুজ্জামান গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। তার ছেলে বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। আজ বুধবার সকালে আনিসুজ্জামান টিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান।

ইত্তেফাক/এএএম