বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে শ্রীবাস (৬৬) নামে পুলিশের সাবেক এক কর্মকর্তা মারা গেছেন। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের ঘোষপাড়ার এলাকার বাসিন্দা। শ্রীবাস পুলিশে সাব ইন্সপেক্টর (এসআই) পদে থেকে অবসরে যান। মঙ্গলবার দুপুরে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন আরএমও ডা. খায়রুল বাশার মোমিন।
ডা. মোমিন জানান, শ্রীবাস গত ২০ জুন করোনায় আক্রান্ত হয়ে রাত পৌনে ১০টায় মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হন। তিনি আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। করোনার কারণে তার উচ্চ শ্বাসকষ্ট ছিল। পরে মঙ্গলবার পৌনে ১টার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন: বগুড়ায় যুবলীগ নেতা তালেব হত্যার প্রধান আসামি গ্রেফতার
তিনি আরও জানান, সৎকারের জন্য তার লাশ জীবাণুমুক্ত করে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এসি