ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে আজিমুল হক(৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জমিতে ধান ক্ষেত দেখতে গিয়ে তিনি বজ্রপাতে মারা যান।
মৃত আজিমুল হক ওই উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের গরুরা গ্রামের আব্দুল হামিদুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বাসার পাশে জমিতে বোরো ধান ক্ষেত দেখতে যায় আজিমুল। এ সময় হঠাৎ অকস্মাৎ বজ্রপাত ঝলসে গিয়ে ঘটনাস্থলে মারা যান আজিমুল।
আরো পড়ুন: খুলনায় করোনা উপসর্গ নিয়ে আরো ২ জনের মৃত্যু
কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।’
ইত্তেফাক/এএএম