সাভারে করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুর রহমান (৫২) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিরি মারা যান।  তিনি অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ঋণ এবং অগ্রিম বিভাগের অফিসার পদে কর্মরত ছিলেন। আব্দুর রহমান সাভারের ফুলবাড়িয়ায় এলাকার মৃত তোতা মিয়ার ছেলে। এ নিয়ে সাভারে করোনায় মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ২৬ জনে।

আরও পড়ুন: ২ বছরের অসুস্থ সন্তানকে গলাকেটে হত্যা করল মা

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আবদুর রহমান করোনার উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে গেলে তার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া গেলে ১৪ জুন তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান।

ইত্তেফাক/এসি