পত্নীতলায় বাসের ধাক্কায় নিহত ১

ন‌ওগাঁর পত্নীতলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ম‌ইনুল ইসলাম (৩০) নামে ভটভটির এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভটভটি চালক মোহাম্মদ পলাশ (৩২) আহত হয়েছেন। আহত চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিক্যাল (রামেক) কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

সোমবার (৩আগস্ট) সকালে উপজেলার খিরশিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহত মইনুল ইসলাম উপজেলার কৃষ্ণপুর গ্রামে আব্দুল মান্নানের ছেলে। আহত চালক মোহাম্মদ পলাশ এক‌ই গ্ৰামের নুর ইসলামের ছেলে।

আরও পড়ুন: চরভদ্রাসনে বন্যার্তদের মাঝে এমপি নিক্সন চৌধুরীর ত্রাণ বিতরণ অব্যাহত

জানা গেছে, সকাল সাড়ে ৯ টার দিকে গ্ৰামের বাড়িতে থেকে হতাহতরা ভটভটি যোগে পত্নীতলায় আসছিলেন। পথিমধ্যে খিরশিন বাজার এলাকায় ভটভটিটি পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস ভটভটিকে ধাক্কা দেয়। ভটভটির সামনের আসনে বসে থাকা যাত্রী মইনুল ইসলাম ও চালক মোহাম্মদ পলাশ গুরুত্ব ঘটনায় আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছার আগেই মইনুল ইসলাম মারা যান। ভটভটি চালক পলাশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে পলাশের অবস্থা আশঙ্কাজনক হ‌ওয়ায় তাকে রামেকে স্থানান্তর করা হয়েছে ।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘাতক বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছে। বাসটি থানায় নেওয়া হয়েছে। নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ইত্তেফাক/এএএম