রাউজান প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল ও সুপ্রভাত বাংলাদেশের প্রতিনিধি প্রবীণ সাংবাদিক শফিউল আলম। সভ্যগণের সরাসরি ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি গাজী জয়নাল আবেদীন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ২ টায় উপজেলা ডাক বাংলোর সম্মেলন কক্ষে নতুন কার্যকারী কমিটি গঠনকল্পে সদ্য বিদায়ী সভাপতি তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মোরশেদ হোসেন চৌধুরী ও সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক এস এম ইউছুপ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি জাহেদুল আলম,সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন, সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন রকি সাবেক সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর নেওয়াজ প্রমুখ।
আরো পড়ুনঃ শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশের মানুষ শান্তিতে থাকে: পানিসম্পদ উপমন্ত্রী
সভায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কর্মকর্তারা হলেন সিনিয়র সহ-সভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ, সহ সভাপতি শাহেদুর রহমান মোরশেদ, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সাংগঠনিক ও অর্থ সম্পাদক এম. কামাল উদ্দিন হাবীবী, যুগ্ম সাধারণ সম্পাদক এম রমজান আলী।
কার্য নির্বাহী সদস্যরা হলেন মীর আসলাম, জাহেদুল আলম, মাওলানা এম বেলাল উদ্দিন, প্রদীপ শীল, মোরশেদ হোসেন চৌধুরী, তৈয়ব চৌধুরী, নাসির উদ্দিন রকি, এস এম ইউছুফ উদ্দিন,এস এম ফকরুল ইসলাম। নির্বাচিত কমিটিকে উপজেলার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানান।
ইত্তেফাক/এমএএম