রাণীশংকৈলে ভাইস-চেয়ারম্যানসহ আরো ২ জন করোনায় আক্রান্ত   

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (১২ আগস্ট) উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ২ জন করোনায় আক্রান্ত  হয়েছেন।

আক্রান্তরা হলেন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা (৩৬) পৌরশহরের নজরুল ইসলামের ছেলে। অপরজন পৌর শহরের জুগি পাড়ার রবিউল আওয়ালের স্ত্রী নাসরিন আখতার(৫৭)।     

আরো পড়ুনঃ প্রতারণার দায়ে যুবলীগ নেতা আটক

তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফিরোজ আলম ও পরিসংখ্যানবিদ খালেকুজ্জামান চৌধুরী রাত ৯ টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৭১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৪ জন, মারা গেছেন- ২ জন এবং বাকীরা চিকিৎসাধীন আছেন।

ইত্তেফাক/এমএএম