আজ ১০ জানুয়ারি ছিল আন্তর্জাতিক আদালতের বিচারপতি ডক্টর রাধা বিনোদ পালের ৫২তম মৃত্যুবার্ষিকী। দিবসটি বিচারপতির বাস্তুভিটা কুষ্টিয়া মিরপুরের সদরপুর ইউনিয়নের কাকিলাদহে বিচারপতি ড. রাধা বিনোদ পাল মডেল স্কুলে দিনব্যাপী স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রোটারিয়ান আনোয়ারুল হক মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আমলা-সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মকবুল হোসেন বিশ্বাস।
আরও পড়ুনঃ রিমান্ডে তারেক রহমানের এপিএস
বিচারপতি ড. রাধা বিনোদ পাল মডেল স্কুলের পরিচালক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা মারফত আলী মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান নিয়াত আলী লালু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম বিশ্বাস, কেএম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশাদুল হক ও আবুরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।
ইত্তেফাক/নূহু