আবুল হাসানাত আবদুল্লাহর হার্টে রিং পরানো হয়েছে, বরিশালে দোয়া মোনাজাত

বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহর এনজিওগ্রাম শেষে হার্টে দু’টি রিং পরানো হয়েছে। 

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মো. ইউনুস জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় স্কয়ার হাসপাতালে আবুল হাসানাত আবদুল্লাহর এনজিওগ্রাম সম্পন্ন হয় এবং তাৎক্ষণিক তাতে রিং বসানো হয়। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানান তিনি। 

আরও পড়ুন: মহেশপুরে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালালসহ আটক ৫ 

এদিকে আবুল হাসানাত আবদুল্লাহ রোগমুক্তি কামনায় বরিশাল জেলা পরিষদের পক্ষ থেকে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর জামে এবায়দুল্লাহ মসজিদে জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি মো. মইদুল ইসলাম দোয়া মোনাজাতে সুস্থ্যতা, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। 

ইত্তেফাক/এএএম