জয় দিয়ে ভারতের বিরুদ্ধে হোম সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া। শুক্রবার সিডনিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৬৬ রানে পরাজিত করেছে স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
সিডনিতে অ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথের জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩৭৪ রানের বিশাল স্কোর গড়ে স্বাগতিকরা। ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি করা ফিঞ্চ খেলেন ১১৪ রানের ইনিংস। দশম সেঞ্চুরি করা স্মিথ ৬৬ বলে করেন ১০৫ রান। ওয়ার্নার ৬৬, ম্যাক্সওয়েল ১৯ বলে ৪৫ রান করেন। ভারতের পক্ষে শামি ৩টি উইকেট পান।
আরো পড়ুন : ভারতে উৎপাদন হবে ‘স্পুটনিক-৫’ ভ্যাকসিন
জবাবে ৮ উইকেটে ৩০৮ রান তুলেছিল ভারত। রান তাড়ার মিশনে আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেননি ভারতীয়রা। হার্দিক পান্ডিয়া ৯০, ধাওয়ান ৭৪ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে জামপা ৪টি, হ্যাজেলউড ৩টি করে উইকেট পান। ম্যাচ সেরা হন স্মিথ।
ইত্তেফাক/ইউবি