রাজধানীর পাঁচ তারকা হোটেল ডরীন হোটেলস অ্যান্ড রিসোর্টসে চলছে ‘সিগনেচার অব কাঈক’ ফুড ফেস্টিভ্যাল। শুক্রবার (১২ই মার্চ) থেকে শুরু হওয়া এ ফেস্টিভ্যাল চলবে আগামী শনিবার (২০ মার্চ) পর্যন্ত।
লোভনীয় খাবারগুলোর মধ্যে থাকছে মিডল ইস্ট চিকেন শরমা, আমেরিকান স্লাইডার বার্গার, লাইভ পাস্তা স্টেশন, স্লো রোস্টেড অস্ট্রেলিয়ান রিব আই, ব্রাযিলিয়ান ব্রক্লি রাইস, শেফ কাঈক সিগনেচার ফ্রেঞ্চ ফ্রাইস, ক্রিম চিকেন পট পাই, গ্রিল্ড বিফ টেন্ডারলইন, ফুকেট ব্লাক পেপার ফিশ, গারলিক কিং শ্রিম্প, অ্যারাবিয়ান পুলাও, বাটার চিকেন, চিকেন রেশ্মি কাবাব, আফগানিস্তান বিফ কাবাব, অ্যারাবিক ল্যাম্ব কোফতা কাবাব, বিফ সালাদ, সুশি স্টেশন, রাশিয়ান পটেটো সালাদ, চকলেট ফন্ডান্ট, ক্রিম ব্রুলে, ফ্রূট টারট, ক্লাসিক তিরামিসু, চকলেট মুসসহ আরও ৬০টি পদের বেশি মজাদার খাবার।
কাঈকিট'স সিগনেচার স্পেশাল এই ব্যুফে ডিনার গ্রাহকরা উপভোগ করতে পারবে জন প্রতি ৫৯৯৯ টাকায়। পাশাপাশি, বাই ওয়ান গেট টু অফার থাকছে কিছু নির্দিষ্ট ব্যাংকের কার্ড হোল্ডারদের জন্য।
ফেস্টিভ্যালটিতে প্রিন্টমিডিয়া পার্টনার হিসেবে থাকছে দ্যা ডেইলি স্টার, টেলিভিশন মিডিয়া পার্টনার চ্যানেল আই, টেকনোলজি পার্টনার ডট নাইন্স এবং বেভারেজ পার্টনার কোকা-কোলা।
ইত্তেফাক/এনএসএন/বিএএফ