অন্টারিওর লেফটেন্যান্ট গভর্নর মান্যবর এলিজাবেথ ডাউডসওয়েলের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন কানাডার টরন্টোতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ। বুধবার কুইন পার্কস্থ কার্যালয়ে কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ সাক্ষাতের প্রারম্ভে লেফটেন্যান্ট গভর্নর এ্যালিজাবেথ ডাউডসওয়েলকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
আলোচনাকালে কনসাল জেনারেল উল্লেখ করেন, বর্তমান সরকার কানাডার সাথে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ককে বিশেষ গুরুত্ব প্রদান করে। এ প্রসঙ্গে তিনি অবহিত করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে ২০১৬ ও ২০১৮ এ কানাডা সফর করেন।
লেফটেন্যান্ট গভর্নর এ্লিজাবেথ ডাউডসওয়েল টরন্টো শহরে বাংলাদেশের নতুন কনসুলেট জেনারেল সম্পর্কে জানতে চাইলে কনসাল জেনারেল অবহিত করেন, উক্ত কনসুলেট স্থাপনের মাধ্যমে বর্তমান সরকারের একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটেছে। বাংলাদেশ কনসুলেট জেনারেল কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও কনস্যুলার সেবার পাশাপাশি বাংলাদেশি ও কানাডার নাগরিকদের মধ্যে যোগাযোগ সৃষ্টি ও ব্যবসা বাণিজ্যের প্রসারে কাজ করে যাবে।
আরো পড়ুন: শিশুদের দিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তি, পুলিশের এসআই আটক
লেফটেন্যান্ট গভর্নর মিয়ানমার হতে আগত রোহিঙ্গাদের আশ্রয়দান ও মানবিক সাহায্য প্রদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। কনসাল জেনারেল রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক অঙ্গনে কানাডা সরকারের অবস্থান ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
লেফটেন্যান্ট গভর্নর অত্যন্ত মনোযোগর সাথে বাংলাদেশের বিস্ময়কর সাফল্য সম্পর্কে শুনেন এবং ‘এই অভাবনীয় সাফল্যের মূল কারণ জানতে চান’। জবাবে কনসাল জেনারেল জানান, এমন অভাবনীয় সাফল্যের একমাত্র কারণ হচ্ছে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্ব।
সবশেষে কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ ল্য্যফটেন্যান্ট গভর্নরকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ দুটি বই উপহার দেন এবং তার উপস্থিতিতে অতিথি বই স্বাক্ষর করেন। কানাডার টরন্টো শহরে বাংলাদেশে কনসুলেট শুরুর পর এটাই ল্যাফটেন্যান্ট গভর্নরের সাথে কোন বাংলাদেশের কনসাল জেনারেলের প্রথম সাক্ষাত। কনসাল জেনারেলের স্ত্রী মিসেস ডালিয়া পারভিন আহমেদ এসময় উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/বিএএফ