যুক্তরাজ্যের ‘পিঙ্ক লেডি ফুড ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ প্রতিযোগিতার দশম আসর হয়ে গেলো। এতে জমা পড়েছিল ৭০টিরও বেশি দেশের প্রায় সাড়ে ১০ হাজার আলোকচিত্র। সেগুলোর মধ্য থেকে বিচারকরা সেরাদের বেছে নিয়েছেন। এর মধ্যে আছে বাংলাদেশের দুটি ছবি।
গতকাল অনলাইনে লাইভ আয়োজনের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বাংলাদেশের দুটি আলোকচিত্র পৃথক দুই শাখায় সেরা হয়েছে। বিচারকের দায়িত্ব পালন করেছেন বিভিন্ন দেশের খ্যাতিমান রন্ধনশিল্পী, আলোকচিত্রী, চিত্রশিল্পী, ম্যাগাজিনের সম্পাদক, খাবার ব্যবসায়ী, চলচ্চিত্র পরিচালক, ক্রিয়েটিভ পরিচালক ও বিপণন কর্মকর্তারা।
‘ফুজিফিল্ম অ্যাওয়ার্ড ফর ইনোভেশন’ পেয়েছে আব্দুল মোমিনের তোলা রাইস নুডলস তৈরির একটি আলোকচিত্র। এতে ফুটে উঠেছে রাইস নুডলস ঠিকঠাক শুকিয়েছে কিনা তা পরখ করে দেখছেন একজন শ্রমিক।
Congratulations to Abdul Momin, winner of the @FoodPhotoAward @FujifilmX_UK Award for Innovation category with Making Rice Noodles#FoodPhotoAward21 pic.twitter.com/V5WexoDN1Z
— Pink Lady® Food Photographer of the Year (@FoodPhotoAward) April 27, 2021
জীবনের জন্য খাবার তথা ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ফুড ফর লাইফ’ শাখায় সেরা হয়েছে মো. মাহাবুব হোসেন খানের ‘ড্রিংকিং ফ্রম গারবেজ’ শীর্ষক একটি ছবি। এতে দেখা যাচ্ছে, বর্জ্য থেকে কুড়ানো বোতল নিয়ে পানি পান করছে একটি শিশু।
টুইটারে ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ইউকে’ অ্যাকাউন্টে মো. মাহাবুব হোসেন খানের ছবিটি শেয়ার করে তাকে অভিনন্দন জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘কী দারুণ কিন্তু হৃদয়বিদারক দৃশ্য।’
Congratulations to Md Mahabub Hossain Khan, winner of the @FoodPhotoAward @WFP_UK Food for Life category. What a beautiful but heartbreaking image.#FoodPhotoAward21 https://t.co/XTzr482AdR
— WFP UK (@WFP_UK) April 27, 2021
এবারের আসরে ‘পিঙ্ক লেডি ফুড ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেয়েছে চীনের লি হুইয়াফেঙের তোলা ‘টেস্ট’। এতে দেখা যাচ্ছে, একটি ছোট পরিবার আনন্দ নিয়ে ঘরে খাবার তৈরি করছে। চীনের শানচি প্রদেশের লাইচাংয়ে এটি তোলা।
প্রতিযোগিতার প্রতিষ্ঠাতা ও পরিচালক ক্যারোলাইন কেনিয়ান বলেন, ‘কারিগরি দিক থেকে এতে ব্যবহৃত আলো ও কম্পোজিশন অসাধারণ। করোনায় একবছর ধরে স্বেচ্ছায় ঘরবন্দি থাকার গল্প বলছে এটি।’
অন্যান্য শাখায় সেরা হয়েছে তুরস্ক, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ইতালি, মাল্টাসহ বিভিন্ন দেশের আলোকচিত্রীদের ছবি।
ইত্তেফাক/জেএইচ