জনপ্রিয় মোবাইল গেম 'পাবজি' নিষিদ্ধ করার দাবিতে ভারতের বম্বে হাইকোর্টে আবেদন করেছে এক শিশু। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ১১ বছরের আহাদ নিজাম নামের এই শিশু তার মায়ের সাহায্যে জনস্বার্থে মামলাটি দায়ের করে।
পাবজি নিষিদ্ধের জন্য আবেদনকারী ওই শিশুর মতে, এই খেলাটি হিংস্র মনোভাব, আগ্রাসন এবং সাইবার-সন্ত্রাসকে প্রচার করে। তাই আদালতে জনস্বার্থ মামলায় মহারাষ্ট্র সরকারকে পাবজিকে নিষিদ্ধ করার নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছে সে।
আবেদনকারীর আইনজীবী তানভীর নিজাম বলেন, 'এই ধরনের সহিংস অনলাইন ভিত্তিক অনলাইন বিষয়বস্তুর সাময়িক পরীক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকারকে একটি অনলাইন আইন পর্যালোচনা কমিটি গঠনের নির্দেশ দিয়েছে'। বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি এনএইচ পাটিলের নেতৃত্বে গঠিত একটি বেঞ্চের সামনে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলেও জানান এই আইনজীবি।
আরও পড়ুন: বাংলাদেশে নষ্ট মোবাইল জমা দিলে মিলবে টাকা
এর আগে, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সঙ্গে বৈঠকেও 'পাবজি' মোবাইল গেমটির প্রতি আসক্তির প্রসঙ্গটি উঠে আসে। চীনা কোম্পানি 'টেনসেন্ট' এই গেমটি তৈরী করে। চীন ছাড়াও এর বাইরে, এই গেমটি ২০ কোটিরও বেশি ডাউনলোড হয়েছে এবং প্রতিদিন প্রায় তিন কোটি সক্রিয় খেলোয়াড় পাবজি মোবাইল গেমটি খেলে থাকেন।
ইত্তেফাক/জেডএইচডি