পাকিস্তানের উপজাতীয় জেলার প্রত্যন্ত অঞ্চলে অ্যালকোহলযুক্ত পানীয় 'ড্রোন' পানের ফলে স্থানীয় যুবকদের জীবন হুমকির মুখে পড়েছে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই।
এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বরাত দিয়ে সেখানে বলা হয়, পাকিস্তানের খাইবার প্রদেশের উপজাতীয় জেলার তিরাহ উপত্যকায় অ্যালকোহলযুক্ত পানীয় 'ড্রোন' খুবই সস্তা। এ কারণে স্থানীয়রা সহজেই এটি পেয়ে থাকেন।
স্থানীয় এক বাসিন্দা জানান, সেখানে কোমল পানীয় ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য থেকেও অ্যালকোহলযুক্ত পানীয়টির উপাদান সহজেই পাওয়া যাচ্ছে।
তিরাহ উপত্যকার এক চিকিৎসক জানান, পানীয়টির মজাদার নাম দেওয়া হয়েছে। কারণ, এটি আপনাকে তাৎক্ষণিকভাবে হাই করে তুলবে এবং আপনি নিজেকে উজ্জল অনুভব করবেন।
ইত্তেফাক/টিএ