বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সুধীর বরণ মাঝি, শিক্ষক
হাইমচর সরকারি মহাবিদ্যালয়, চাঁদপুর
১। বাংলাদেশের সংবিধান ২০১৪ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে?
(ক) ১১ (খ) ১৩ (গ) ১৫ (ঘ) ১৬।
২। রাষ্ট্র পরিচালনার মূলনীতি চারটি কোথায় লিপিবদ্ধ করা আছে? (ক) সংবিধানে
(খ) স্বাধীনতা সনদে
(গ) আইন গ্রন্থে
(ঘ) সরকারি দলের গঠনতন্ত্রে।
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ এবং ৪ নং প্রশ্নের উত্তর দাও:মিসেস তাসলিমা জাতীয় সংসদের একজন সদস্য। কিন্তু তিনি সংসদ নির্বাচনের সময় ৩০০ আসনের কোনটিতেই প্রার্থী ছিলেন না। তিনি একজন সদস্য হিসাবে সংসদের অধিবেশনে সরকারি চাকরির ক্ষেত্রে নারীর কোটা বৃদ্ধি বিল উপস্থাপন করেন। ৩। মিসেস তাসলিমা কাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন? (ক) জনগণের (খ) সাংসদদের
(গ) মন্ত্রীপরিষদের
(ঘ) প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের।
৪। মিসেস তাসলিমাকে সংসদ সদস্য হিসাবে নির্বাচনের কারণ হচ্ছে- (i) মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা
(ii) সংসদের সদস্য সংখ্যা বাড়ানো
(iii) নারীর স্বার্থ সংরক্ষণ করা। নিচের কোনটি সঠিক
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii।
৫। মন্ত্রীপরিষদের প্রধান কে ? (ক) প্রধানমন্ত্রী (খ) মন্ত্রী পরিষদ সচিব
(গ) মন্ত্রী (ঘ) রাষ্ট্রপতি ।
৬। সামাজিকীকরণের প্রথম ও প্রধান বাহন হলো- (ক) পরিবার (খ) সমাজ
(গ) বিদ্যালয় (ঘ) রাষ্ট্র।
৭। বাংলাদেশের সংসদ সদস্য যদি ৩০০ জন হয় তাহলে কতজন সংসদ সদস্যের ভোটে সংবিধান সংশোধন করা যাবে?
(ক) ১০০ জন সংসদ সদস্যের ভোটে (খ) ১৫০ জন সংসদ সদস্যের ভোটে
(গ) ২০০ জন সংসদ সদস্যের ভোটে
(ঘ) ১৪০ জন সংসদ সদস্যের ভোটে।
৮। কোন সংশোধনীর মাধ্যমে সংবিধানের চারটি মূলনীতি গ্রহণ করা হয়? (ক) দ্বাদশ (খ) ত্রয়োদশ
(গ) চতুর্দশ (ঘ) পঞ্চদশ। ৯। কোন ধরনের সরকার ব্যবস্থায় সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়?
(ক) এককেন্দ্রিক (খ) দ্বিকেন্দ্রিক
(গ) যুক্তরাষ্ট্রীয় (ঘ) একনায়কতান্ত্রিক ।
১০। বাংলাদেশের সংবিধান একটি- (i) লিখিত সংবিধান
(ii) নাগরিকদের মৌলিক অধিকার এতে সন্নিবেশিত আছে
(iii) এটি রাষ্ট্র পরিচালনার একটি মৌলিক দলিল।
নিচের কোনটি সঠিক
(ক) i (খ) i ও ii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii।
উত্তর:১ (ঘ), ২ (ক), ৩ (খ), ৪ (খ), ৫ (ক), ৬ (ক), ৭ (গ), ৮ (ঘ), ৯ (গ), ১০ (ঘ)