নবম-দশম শ্রেণির পড়াশোনা

বায়ুপ্রবাহের ফলে সমুদ্রস্রোতের সৃষ্টি হয়

দিলীপ কুমার রায়, সহকারী শিক্ষক

তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট

বারিমণ্ডল

 

তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষা সফরে কক্সবাজারে  যায় । তারা সকাল বেলা দেখতে পায় সমুদ্রের পানি স্ফীত হয়ে ফুলে উঠে আবার সন্ধ্যার সময় তা নেমে যায় । পানির এরূপ আচরণে শিক্ষার্থীরা অবাক হয় ।

১। (ক) সমুদ্রস্রোত বলতে কী বোঝ ?

(খ) কেন্দ্রাতিক শক্তি কোথায় সৃষ্টি হয়? ব্যাখ্যা করো ।

(গ) শিক্ষার্থীদের অবাক করা পানির এরূপ আচরণের কারণ ব্যাখ্যা করো।

(ঘ) শিক্ষার্থীদের দেখা পানির এরূপ আচরণ উপকূলীয় অঞ্চলে কীরূপ প্রভাব ফেলে তা তোমার মতামত সহ বিশ্লেষণ করো। 

 

২। (ক) বারিমণ্ডল কী ?

(খ) আয়তন ও গভীরতার দিক থেকে সবচেয়ে বড় মহাসাগরের পরিচয় দাও ।

(গ) উত্তর আটলান্টিক মহাসাগরের চিত্রের মাধ্যমে উপসাগরীয় স্রোত চিহ্নিত করো ।

(ঘ) বড় বড় ঢেউগুলি সৃষ্টি হওয়ার কারণ কী বলে তোমার মনে হয়? বর্ণনা করো।

রফিক তার বন্ধু সুজনের বাড়িতে বেড়াতে গেলে জানতে পেল সুজনের দাদা একসময় নৌবাহিনীতে চাকরি করত। এখন তিনি অবসরে। ওরা দুই বন্ধু খাওয়া-দাওয়া শেষে বিশাল জলরাশির গল্পশুনার জন্য দাদার কাছে গিয়ে বসল । দাদা জানাল  পৃথিবীর নিচু অংশগুলোই বারিমণ্ডল । এগুলো মহাসাগর , নদী ও হ্রদের সমন্বয়ে সৃষ্ট । ভূ-পৃষ্ঠের সাত ভাগের পাঁচ ভাগেই বারিমণ্ডলের অন্তর্গত।

৩। (ক) ল্যাব্রাডার স্রোতের পানির রঙ কোনদিকে প্রবাহিত হয়?

(খ) ল্যাব্রাডর স্রোত কী ? ব্যাখ্যা করো ।

(গ) তোমার কাছে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের কী কী সাদৃশ্য পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।

(ঘ) ‘বায়ুপ্রবাহের ফলে সমুদ্রস্রোতের সৃষ্টি হয়’ তোমার  মতামতের স্বপক্ষে যুক্তি দাও।

৪। (ক) জোয়ার ভাটা বলতে কী বোঝ?

(খ) মহাকর্ষ শক্তি কী ? ব্যাখ্যা করো ।

(গ)  ‘চন্দ্র ও সূর্যের আকর্ষণেই জোয়ার-ভাটার সৃষ্টি হয়’ - ব্যাখ্যা করো ।

(ঘ) মানব জীবনে জোয়ার-ভাটার প্রভাব কতটুকু গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? বর্ণনা করো।