গোদাগাড়ী-আমনুরা মহাসড়কে গর্ত

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা

গোদাগাড়ী-আমনুরা আঞ্চলিক মহাসড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। উপজেলার লালবাগ হেলিপ্যাড নামক স্থানে সড়কটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অটোরিকশাচালক সুমন বলেন, ছোট-বড় গর্তের কারণে ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। মোটরসাইকেলচালক পারভেজ বাবু জানান, এ সড়ক দিয়ে দিনের বেলা গাড়ি নিয়ে কোনো রকমে চলাচল করা গেলেও রাতের বেলায় সম্ভব নয়। রাজশাহী সওজের নির্বাহী প্রকৌশলী মো. ?সামসুজ্জোহা বলেন, লালবাগ হেলিপ্যাড নামক স্থানে পানি নামার ব্যবস্থা না থাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। খুব তাড়াতাড়ি এটি সংস্কার করা হবে।