স্পোর্টস রিপোর্টার
চট্টগ্রামে গত শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টিতে বিঘ্নিত হয়েছিল। তারপরও বাংলাদেশ ‘এ’ দল ও হাই পারফরম্যান্স (এইচপি) দলের প্রথম চার দিনের ম্যাচে ৫৪.১ ওভার খেলা হয়েছিল। তবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল তৃতীয় দিনে বৃষ্টির দাপটে খেলা হয়েছে মাত্র ৫.৪ ওভার। বৃষ্টির কারণে নিয়মিত সময়ের বিপরীতে দুপুর ২টায় শুরু হয় দিনের খেলা। কিন্তু একটু পরই আবার বৃষ্টি নামে। এরপর আর খেলা মাঠে গড়ানো যায়নি। চার দিনের ম্যাচের আজই শেষ দিন।
তৃতীয় দিন খেলা বন্ধ হওয়ার আগে প্রথম ইনিংসে এইচপির সংগ্রহ ছিল ৩ উইকেটে ৫৫ রান। গতকাল বিনা উইকেটে ৯ রান যোগ করেছে দলটি। তানজিদ হাসান তামিম ৩১ ও তৌহিদ হূদয় ৯ রানে অপরাজিত আছেন।