মিয়া মনসফ
সবার কাছে পরিচিত
বীরেন্দ্রনাথ সোম দে,
দোষের মাঝে এইটুকু যা
মাপজোকে মাল কম দে।
শনির আখড়ার ফকির আলী
চিনির সাথে শুকনো বালি;
দুধের সাথে পানি মেশান
গাজীপুরের কাজী,
ভেজাল কাজে ফটিক মিয়া
দোজখ যেতেও রাজি।
মিয়া মনসফ
সবার কাছে পরিচিত
বীরেন্দ্রনাথ সোম দে,
দোষের মাঝে এইটুকু যা
মাপজোকে মাল কম দে।
শনির আখড়ার ফকির আলী
চিনির সাথে শুকনো বালি;
দুধের সাথে পানি মেশান
গাজীপুরের কাজী,
ভেজাল কাজে ফটিক মিয়া
দোজখ যেতেও রাজি।