চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
সংস্কার না হওয়ায় খানাখন্দে বেহাল চন্দনাইশ-ফতেনগর সড়ক। ফলে সামান্য বৃষ্টি হলেই কাদাপানি জমে একাকার হয়ে পড়ে সড়কটি। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এ পথে চলাচলকারীদের। স্থানীয়রা জানায়, সড়কটি চন্দনাইশ সদর হাসপাতাল, উপজেলা পরিষদ, পৌরসভা, থানা ও জোয়ারা বিশ্বম্ভর বাবু উচ্চবিদ্যালয়, জোয়ারা বানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়তের একমাত্র মাধ্যম। এ ব্যাপারে দোহাজারী সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী সুমন সিংহ বলেন, এ সড়কটিসহ আরো কয়েকটি সড়ক সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।