দর বাড়ার শীর্ষে বিডি অটোকার্স

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর ১০৬টির বা ২৮ দশমিক ১৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল কোম্পানিগুলোর মধ্যে বিডি অটোকার্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবসে বিডি অটোকার্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭০ দশমিক ৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৮৭ দশমিক ৯০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১৭ টাকা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বিডি অটোকার্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আজিজ পাইপসের ৯ দশমিক ৮৩ শতাংশ, আমরা টেকনোলজিসের ৯ দশমিক ৭৮ শতাংশ, ইউনিক হোটেলের ৮ দশমিক ৯১ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৯০ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৮ দশমিক ৫৬ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৮ দশমিক ২১ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৭ দশমিক ০৭ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৭ দশমিক ০২ শতাংশ এবং সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার দর ৬ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে।