দেশের শীর্ষস্থানীয় আইটিপণ্য আমদানিকারক ও সরবরাহকারি প্রতিষ্ঠান অরিজিনাল স্টোর লিমিটেড ‘আগে পণ্য তারপর টাকা’ স্লোগানে চালু করলো অরিজিনালস্টোরবিডি ডট কম originalstorebd.com নামে অনলাইন প্ল্যাাটফর্ম।
গতকাল দেশের সর্ববৃহত্ আইটি মার্কেট কম্পিউটার সিটি সেন্টার ( মাল্টিপ্লান সেন্টার) এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মো. শাহিদ-উল-মুনীর। তিনি বলেন, কোভিড-১৯ মহামারি দীর্ঘায়িত হওয়ায় ভোক্তাদের জীবনযাত্রা ও স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হয়েছে এবং আইটিপণ্যকেনার ক্ষেত্রে তারা অনলাইন মার্কেটের ওপর আরো বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন। বাংলাদেশের বৃহত্ রিটেইল ফুটপ্রিন্টের অধিকারী কোম্পানি- অরিজিনাল স্টোর লিমিটেড তার নিজস্ব অনলাইন শপিং চ্যানেলের মাধ্যমে ঘরে বসেই ভোক্তাদেরকে পণ্য কেনার সুযোগ করে দিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় আইটি পণ্য আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা, বিসিএস এর কার্যনির্বাহী কমিটির সদস্য, এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ইসিএস) কার্যনির্বাহী কমিটির সদস্যগণ সহ অনেকে উপস্থিত ছিলেন।
অরিজিনাল স্টোর লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মো. আবুল কালাম আজাদ বলেন, দেশের অনেক ই-কমার্সের ভীড়ে মানসম্মত সার্ভিস নিয়ে ঝামেলা পোহাতে হয় গ্রাহকদের। তাই উন্নত সেবার লক্ষ্য নিয়ে সঠিক দামে, ভালো ব্র্যান্ডের সব অরজিনাল পণ্য সঠিক সময়ের গ্রাহকের কাছে পৌঁছে দিয়ে সবার মুখে হাসি ফুটতে চায় অরিজিনালস্টোরবিডি ডট কম।
যাত্রা শুরু উপলক্ষ্যে বেশ কিছু অফার ও ডিসকাউন্ট মিলবে অরিজিনালস্টোরবিডি ডট কমে। কমপক্ষে ১০০ টাকার পণ্য কিনে র্যাফেল ড্র এর মাধ্যমে যেকোন ভাগ্যবান ক্রেতা পাবেন ৩২ ইঞ্চি একটি স্মার্ট টিভি, এয়ার টিকেট সহ অসংখ্য পুরস্কার। এই অফার চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আজাদ বলেন, গেমিং পিসি, গেমিং প্রোডাক্ট, ল্যাপটপ, অল ইন ওয়ান পিসি, রাউটার, প্রিন্টার সহ সকল প্রকার কম্পিউটার এক্সেসরিস অরিজিনাল পণ্যই কিনতে পারবেন গ্রাহকরা ঘরে বসে নামমাত্র ডেলিভারি চার্জ দিয়ে। অরিজিনাল স্টোর লিমিটেড দেশে সুদীর্ঘ ১২ বছর ধরে আমাদের ৭ টি নিজস্ব শোরুমের মাধ্যমে সুনামের সাথে তথ্যপ্রযুক্তি পণ্য বিক্রি ও সেবা দিয়ে আসছি। আমাদের ওয়েবসাইটের পণ্যগুলো গ্রাহক আমদের শোরুমে সরাসরি দেখে কেনার সুযোগ পাচ্ছে। আর দেশব্যাপী আমাদেরকে অর্ডারকৃত পণ্য হাতে পেয়ে গ্রাহক মূল্য পরিশোধ করবেন। আমরা সুনামের সাথে ব্যবসা করছি বলে আমরা এইচপি’র সেরা রিসেলার হিসেবে মনোনীত হয়েছি এবং গুলশানে আমাদের একটি এইচপি এক্সপেরিয়ান্স সেন্টার রয়েছে। এছাড়াও কাস্টমার চাইলে পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবে। আরো জানতে (https:www.originalstorebd.co) ভিজিট করুন।