হোসেনপুরে আঙিনায় চাষ হচ্ছে সবজি

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

হোসেনপুরে ব্যাপক সাড়া জাগিয়েছে পারিবারিক পুষ্টি বাগান। স্থানীয়ভাবে পরিবারের পুষ্টির যোগান দিচ্ছে এসব বাগানের সবজি। অনাবাদি পতিত জমি, বসত বাড়ির আঙিনায় ও খোলা জায়গায় কৃষকরা স্বাচ্ছন্দ্যে পুষ্টির বাগান করছেন।

উপজেলা ডাহরা গ্রামের কৃষক আব্দুল মালেক জানান, তার বসত বাড়িতে সবজি চাষ করে পরিবারের পুষ্টির চাহিদা মিটিয়ে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস জানান, আমরা পারিবারিক সবজি ও পুষ্টির চাহিদা মেটাতে কৃষকদের বসত বাড়ির আঙিনায় অনাবাদি ও পতিত জমিতে প্রকল্পের সহযোগিতায় ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে সবজি চাষের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।