বরিশালে আর্থিক সহায়তার চেক বিতরণ

বরিশাল অফিস

বরিশালে ১০৪ জন নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের মধ্যে আর্থিক সহায়তার ৪ লাখ ৪৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বরিশাল জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ চেক বিতরণ করা হয়। বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক প্রদান করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় দুস্থ ও অসহায় ১০৪ মানুষের মধ্যে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে মঞ্জুরিকৃত অনুদানের ৪ লাখ ৪৬ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। পাশাপাশি একটি সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক।