ভারত টিকা রপ্তানি শুরু করবে অক্টোবরে

প্রায় ছয় মাস বন্ধ রাখার পর ভারত পুনরায় তাদের উদ্বৃত্ত করোনা টিকা আগামী মাস অর্থাত্ অক্টোবর থেকে রপ্তানি শুরু করবে। ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখভাই মান্ডভিয়া গতকাল সোমবার দিল্লিতে এক অনুষ্ঠানে জানান, অক্টোবরের শুরুতে বাংলাদেশসহ ভারতের প্রতিবেশী দেশগুলো আবার টিকা পেতে শুরু করবে।

এ খবর দিয়েছে এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। খবরে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের এক দিন আগে গতকাল সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। দেশে করোনা ভাইরাসের ব্যাপক        বৃদ্ধির কারণে গত এপ্রিলের মাঝের দিকে বিশ্ব জুড়ে টিকার রপ্তানি বন্ধ করে দেয় ভারত; এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ টিকার সংকটে পড়ে।