কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
কসবায় মঙ্গলবার সকালে সৈয়দাবাদ এ এস মনিরুল হক উচ্চ বিদ্যালয়ে ম্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম চলাকালে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইকালে হাতেনাতে দুই নারীকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত ছিনতাইকারীরা হচ্ছে জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের নুর আলমের স্ত্রী মর্জিনা বেগম (২০) ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার লাহাইল গ্রামের হুমায়ুন কবিরের স্ত্রী জেসমিন আক্তার।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর ভূঁইয়া বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম চলাকালে সৈয়দাবাদ গ্রামে ছিনতাইকালে দুই নারীকে ধরে স্থানীয় জনতা পুলিশে খবর দিলে তাদের থানায় নিয়ে আসা হয়। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।