ক্যাম্পে উঠেছেন ফুটবলাররা

স্পোর্টস রিপোর্টার

জাতীয় দলের ক্যাম্পে উঠতে শুরু করেছেন ডাক পাওয়া ফুটবলাররা। গতকাল বিকাল হতেই প্যান প্যাসিফিক সোনারগাঁও  হোটেলে উঠতে শুরু করেছেন। এদের মধ্যে মানিক মোল্লা, রেজা, জামাল ভুঁইয়া, নাসির, রিয়াদুল হাসান রাফি, গোলকিপার আশরাফুল ইসলাম রানা, সুমন রেজা, ইয়াসিন আরাফাত, টুটুল হোসেন বাদশা ছিলেন। বাদশাকে পুনরায় জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছে। ফুটবলারদের অনুশীলন আগামীকাল হতে শুরু হবে। কোচ নিয়োগের কাজ শেষ। এখন কোচিং স্টাফ নিয়ে কোচ অস্কার ব্রুজন অনুশীলনের অপেক্ষায়। লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কোনো ফুটবলার গতকাল রাত পর্যন্ত ক্যাম্পে যোগ দেননি বলে জানা গেছে। ৩৫ জনের একটি তালিকায় সাফে পাঠানো হয়েছে। কয়েক দিনের মধ্যে চূড়ান্ত তালিকা করা হবে।