পাবনার কাজীরহাট এবং মানিকগঞ্জের আরিচা ফেরিঘাটে বেশ কিছুদিন হলো ভাড়ার নামে চলছে চাঁদাবাজি। পথে পথে বিক্রি করা হচ্ছে যাত্রী পারাপারের টিকিট। কাজীরহাট এবং আরিচায় ফেরিঘাটে কোথাও নেই কোনো টিকিট কাউন্টার। ফেরি পারাপারের জন্য টিকিটের মূল্য ধরা হয়েছে পঁচিশ টাকা। টিকিটের গায়েও লেখা আছে পঁচিশ টাকা, কিন্তু যাত্রীদের নিতে হচ্ছে সর্বনিম্ন ত্রিশ টাকা দিয়ে। অর্থাত্ যাত্রীদের মাথাপিছু কমপক্ষে চাঁদা দিতে হচ্ছে পাঁচ টাকা। এই চাঁদাবাজি নিয়ে যাত্রীদের সঙ্গে মাঝে মাঝে কথা কাটাকাটিসহ মারপিটের ঘটনাও ঘটছে টিকিট বিক্রেতাদের। এছাড়া এই চাঁদাবাজি নিয়ে কেউ কথা বললে তাকে আর ফেরিতে উঠতে দেওয়া হচ্ছে না। পঁচিশ টাকার টিকিট ত্রিশ টাকা থেকে চলিশ টাকায় বিক্রি করা হচ্ছে। এ অবস্থায় স্থানীয় সরকার ও প্রশাসনকে বিশেষভাবে অনুরোধ করব ফেরিভাড়া নিয়ে যে চাঁদাবাজি চলছে তা যেন বন্ধ করা হয়।
শাবলু শাহাবউদ্দিন
পাবনা