পর্যটনশিল্পে দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা

পর্যটকদের আকর্ষণ করার মতো অনেক সম্পদ রয়েছে বাংলাদেশে। বিস্তীর্ণ পাহাড়-পর্বত, আদিবাসী সংস্কৃতি, সুন্দরবন, কক্সবাজার, হ্রদ, নদ-নদী, চা বাগান প্রভৃতি। কিন্তু পর্যটনশিল্প এখনো তেমনভাবে বিকশিত হয়নি এদেশে। আমরা অবকাঠামোগত দিক থেকে এখনো যথেষ্ট পিছিয়ে রয়েছি। পর্যটন স্থানগুলোতে পর্যাপ্ত হোটেল, মোটেল এবং রেস্টুরেন্ট নেই। আকষণীয় পর্যটন স্থানগুলোতে যাওয়ার জন্য রাস্তা অনুন্নত হওয়ার পর্যটকরা উত্সাহ হারিয়ে ফেলেন। আমাদের পর্যটন স্থানগুলো অত্যন্ত অপরিচ্ছন্ন। পর্যটনশিল্পের এই সংকট উত্তরণ করা গেলে এ খাত অপার সম্ভাবনার দার খুলে দেবে। বিদেশি পর্যটকরা যাতে নির্বিঘ্নে অবস্থান করতে পারে সেজন্য যথাযথ নিরাপত্তার বিষয়টি জোরদার করতে হবে। পর্যটন স্থানগুলোতে নিয়মিতভাবে আকর্ষণীয় খেলাধুলা, হস্তশিল্প প্রদর্শনী, লোকসংগীত ইত্যাদির আয়োজন থাকা উচিত।

রুবাইয়া ইয়াসমিন

শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা