হালুয়াঘাটে সেতু নির্মাণের দাবি

হালুয়ারঘাটে সেতু নির্মাণের দাবিতে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীর পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে হালুয়াঘাট-ধারারগাঁও অংশে সুরমা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে উত্তর সুরমাবাসীর আয়োজনে হালুয়ারঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক রশিদ আহমদ, জাতীয় পার্টির নেতা সিরাজুল ইসলাম সিরাজ, এরশাদ আহমদ, মেম্বার আব্দুল মালেক, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. মানিক মিয়া প্রমুখ। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, হালুয়ারঘাট-ধারারগাঁও সুরমা নদীর ওপরে সেতু না থাকায় এলাকাবাসীর দুর্ভোগের শেষ নেই। ফলে এ পারের মানুষ শহরের নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।