নওগাঁয় তালের পিঠা উত্সব

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরের ঘুঘুডাঙ্গা তালতলী সড়কের দুই পাশে রয়েছে সারি সারি তালগাছ। আর এ সড়কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো তালের পিঠা উত্সব। শুক্রবার বিকালে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এ উত্সব। উত্সবে বিভিন্ন এলাকার অর্ধশতাধিক সংগঠন ও প্রতিষ্ঠান অংশ নেয়। হাজিনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে উত্সব উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। হাজিনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হারুন অর রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ প্রমুখ।