শারদীয় উত্সব উপলক্ষ্যে ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ও ঢাকায় ২৪ ঘণ্টায় ক্যাশ অন ডেলিভারি সুবিধা নিয়ে যাত্রা শুরু করল অনলাইন শপ সামগ্রী ডটকম (www.samogri.com)। আর মাত্র ৪৯৯ টাকার বেশি মূল্যের পণ্য কিনলে ঢাকা শহরের মধ্যে মিলবে ফ্রি ডেলিভারি সুবিধা। সামগ্রী ডটকমের ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল্লাহ রানা বলেন, করোনা মহামারির এই দুর্যোগপূর্ণ সময়ে ইকমার্স ডায়নামিক সলিউশন হিসেবে কাজ করছে। ঢাকা ও ঢাকার বাইরে যে কোনো স্থান থেকে ক্যাশঅন ডেলিভারি সুবিধা দিচ্ছে সামগ্রী ডটকম। আর কেনাকাটায় পাচ্ছেন ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। সামগ্রী ডটকম লিমিটেডের ডিরেক্টর অপারেশন উত্পল চন্দ্র দাস বলেন, দেশিবিদেশি ৪০টি ব্র্যান্ডের ২ হাজার পণ্য নিয়ে যাত্রা শুরু করা সামগ্রী ডটকমে পাওয়া যাচ্ছে স্পেন, তুরস্ক, ইতালি ও শ্রীলঙ্কার স্বনামধন্য এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, সান ফ্লাওয়ার ও কোকোনাট অয়েল, শিশুদের সব ধরনের খাদ্য, গৃহস্থালির পণ্য, ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স, বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের কসমেটিক্সসহ জেন্টস ও লেডিস পণ্য। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা রায়হানা আফরোজ রিকা বলেন, ক্রেতাদের সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য। সঠিক ও মানসম্মত পণ্য গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করছে সামগ্রী ডটকম। —প্রেস বিজ্ঞপ্তি