ক্যাপশান নিউজ

 ‘অ্যাকাউন্ট ওপেনিং ক্যাম্পেইনে’ সফল ১০ জন কর্মীকে পুরস্কৃত করেছে পদ্মা ব্যাংক লিমিটেড। একই সঙ্গে ডিপোজিট সংগ্রহে সেরাদেরও পুরস্কৃত করেছে ব্যাংক। গতকাল পদ্মা ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি ফয়সাল আহসান চৌধুরী

----------------------------------------------

নাটোরের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদানে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হুয়াওয়ে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি। এছাড়াও, হুয়াওয়ে বাংলাদেশের এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট জর্জ লিন, নাটোরের সিংড়া উপজেলার ইউএনও এম এম সামিরুল ইসলাম, নাটোরের সিংড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সঞ্জয় কুমার সাহা ও হুয়াওয়ের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

--------------------------------------------------------

আরএফএল গ্রুপের সহযোগী তিন প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরএমআইএল), রিগ্যাল ফার্নিচার ও বিজলী ক্যাবলসের পরিবেশক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত এ সম্মেলনে পরিবেশকদের সেরা পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, আরএমআইএলের পরিচালক মো. মনিরুজ্জামান, বিজলী ক্যাবলসের নির্বাহী পরিচালক এ এস এম হাসান নাসের ও রিগ্যালের বিজনেস ইনচার্জ শফিউল আলম খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন

 

-----------------------------------------------------

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকার করপোরেট শাখাসমূহের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার গতকাল অনুষ্ঠিত হয়। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এএমডি মুহাম্মদ কায়সার আলী