চার বছরের জন্য স্পন্সর পেল জাতীয় টিটি দল

স্পোর্টস রিপোর্টার

আগামী ২৮ সেপ্টেম্বর হতে ৫ অক্টোবর পর্যন্ত কাতারের দোহাতে অনুষ্ঠিতব্য ২৫তম এশিয়ান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল অংশগ্রহণ করবে। বাংলাদেশের খেলোয়াড়দের জন্য নতুন জার্সি উন্মোচন করা হয়েছে। ভারতীয় প্রতিষ্ঠান স্ট্যাগ ইন্টারন্যাশনাল বাংলাদেশের টেবিল টেনিস ফেডারেশনের সঙে চার বছরের জন্য জাতীয় দলকে স্পন্সর করবে। গতকাল পল্টনস্থ শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ফেডারেশনে চুক্তি সম্পন্ন করা হয়।