ঘরে ঘরে নারীরা উদ্যোক্তা হোক

নারীরা এখন ঘরে বসে নেই। সংসারের কাজ ও সন্তান লালনপালনের পাশাপাশি এখন উদ্যোক্তাও। কারো ঘাড়ে বোঝা হয়ে চেপে নেই। অনেকেই পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হয়েছেন। অনেকে গ্রাজুয়েশন শেষ করে বেকার বসে না থেকে কাজকে ভালোবেসে হয়েছেন সফল উদ্যোক্তা। একজন উদ্যোক্তার হাত ধরে শত মানুষের কর্মক্ষেত্রও গড়ে উঠেছে। দূর হচ্ছে সমাজ থেকে বেকারত্ব। নারীদের প্রতি এখন আর মানুষের অবজ্ঞা নেই। পুরুষ উদ্যোক্তার পাশাপাশি নারীরাও এখন সমান তালে এগিয়ে যাচ্ছে উদ্যোক্তা হিসাবে। শহরে যেমন নারী উদ্যোক্তা বেড়েছে, তার তুলনায় গ্রামে নারী উদ্যোক্তা কম। আমাদের প্রচার-প্রসার চালাতে হবে, সংসার সমাজ ও ব্যক্তি জীবনে বেকার না থেকে, অনলাইন ও  অফলাইনে উদ্যোক্তার হাতকে মজবুত করতে হবে।

মিজানুর রহমান

মাহমুদপুর, মেলান্দহ, জামালপুর