তা র কা ব চ ন

নাটকের কাজ কমিয়ে দিয়েছি বলতে লাস্ট অনেকদিন ধরে ওটিটির জন্য অনেক কাজের প্রস্তাব পাচ্ছি। এরমধ্যে ‘লোহার তরী’ করলাম। এখনো হাতে আরো কয়েকটি কাজ রয়েছে। আর ভবিষ্যত্ যদি দেখি তাহলে এখন ইউটিউবের পাশাপাশি ওটিটির জন্য অনেক কাজ হচ্ছে, আর দর্শকও এতে আগ্রহী হয়ে উঠছে। আমার কাছে মনে হচ্ছে ভবিষ্যতে ওটিটি একটা ভালো অবস্থানে যাবে। সেজন্য এই প্লাটফর্মটাকে বেশ গুরুত্ব দিচ্ছি। একটা ভালো প্লাটফর্ম থেকে যদি ভালো ও সুন্দর গল্পের কাজ আসে তাহলে সেটা আমি কেন করবো না? আমার কাছে কোনো গল্প এলে চরিত্রটা দেখে যদি মনে হয় আমি এটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবো তখনই আমি সেটা করি।

 

ওটিটিকে বেশি গুরুত্ব দেওয়ার কারণ প্রসঙ্গে অভিনেত্রী তানজিন তিশা