মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সংযোগ মির্জাপুর পৌরসভার বংশাই স্যালুঘাট সড়ক খানাখন্দে বেহাল। একটু বৃষ্টি হলেই এ সড়কে জলাবদ্ধতা ও কাদা জমে পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়। এ ব্যাপারে মির্জাপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মঞ্জুর হোসেন বলেন, পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বংশাই নদীর স্যালুঘাট রোডসহ বেশ কয়েকটি সড়ক উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ চেয়ে টাঙ্গাইল শহর উন্নয়ন প্রজেক্টে পাঠানো হয়েছে। বরাদ্দ এলেই ঐ সড়ক দ্রুত উন্নয়ন করা হবে। পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল বলেন, বংশাই রোডসহ বংশাই নদীর স্যালুঘাট রোডের সমস্যা দীর্ঘদিনের। প্রকল্প অনুমোদন হলেই কাজ শুরু হবে।