দর হারানোর শীর্ষে দেশ গার্মেন্টস

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০২টির বা ৫৩ দশমিক ৭২ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে দেশ গার্মেন্টসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত রবিবার দেশ গার্মেন্টসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৫৩ দশমিক ৪০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৩৩ দশমিক ৬০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ার দর ১৯ দশমিক ৮০ টাকা বা ৭ দশমিক ৮১ শতাংশ কমেছে। এর মাধ্যমে দেশ গার্মেন্টস ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে। গতকাল ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা কনডেন্স মিল্কের ৬ দশমিক ৩৩ শতাংশ, জুট স্পিনার্সের ৫ দশমিক ৯৩ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৪ দশমিক ৭২ শতাংশ, লিবরা ইনফিউশনের ৪ দশমিক ২৬ শতাংশ, দুলামিয়া কটনের ৪ দশমিক ২৩ শতাংশ, মনোস্পুল পেপারের ৪ দশমিক ০৯ শতাংশ, মিথুন নিটিংয়ের ৩ দশমিক ৯২ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৩ দশমিক ৮৪ শতাংশ এবং নর্দার্ন জুটের শেয়ার দর ৩ দশমিক ৭৩ শতাংশ কমেছে।