সোমবার হোটেল সোনারগাঁওয়ে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে আরডিয়ের (রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড) নতুন পণ্য ও নতুন ব্র্যান্ড ‘অরা’ লঞ্চ করা হয়। লঞ্চিং করেন রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ কবির। এ সময় তিনি বলেন, ‘২০০৭ সালে যাত্রা শুরু করে আরডি মিল্ক বাংলাদেশের সর্বত্র একটি জনপ্রিয় ব্র্যান্ড হয়ে উঠেছে। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক ফাহিম কবির
০০০
সিনেমা হল সংস্কার, আধুনিকায়ন ও নতুন হল নির্মাণে সিনেমা হলমালিকদের ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগে সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ব্যাংক একটি অংশীদারি চুক্তি করে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের জিএম মো. আনোয়ারুল ইসলাম, ডিজিএম মো. আমিনুর রহমান চৌধুরী, প্রিমিয়ার ব্যাংকের এমডি এবং সিইও এম রিয়াজুল করিম, ডিএমডি এবং সিএফও সৈয়দ আবুল হাশেম উপস্থিত ছিলেন
০০
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ সম্প্রতি চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড স্মার্ট ক্রেডিট কার্ড, ‘স্মার্ট কার্ড’। আধুনিক জীবনযাত্রায় দৈনন্দিন নানান সুবিধা, যেমন—সহজ ঋণসুবিধা, ডিজিটাল রিওয়ার্ড, সেলফ-সার্ভিস সুবিধা ইত্যাদি পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়, ব্যাবসায়িক ব্যাংকিং প্রধান সাব্বির আহমেদ প্রমুখ বক্তৃতা করেন
০০
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের আটটি উপশাখার সম্প্রতি ভার্চুয়ালি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। এ সময় ব্যাংকের এএমডি আবদুল আজিজ ও মো. মোস্তফা খায়ের, ডিএমডি মো. জহুরুল হক ও মো. মাসুদুর রহমান শাহ উপস্থিত ছিলেন
০