লম্বা বক্তৃতায় প্রথম দিনেই গলদ

চট্টগ্রাম ফুটবল লিগ

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

কথা ছিল দিনের আলোতেই লিগের প্রথম ম্যাচ শেষ হয়ে যাবে। জেলা পুলিশ এবং কাস্টমসের খেলার আগে লিগের উদ্বোধণ করতে আসা অতিথিদের লম্বা বক্তৃতায় প্রিমিয়ার লিগের খেলা নির্ধারিত সময়ে শুরু হলো না। বিরতির সময় ফ্লাড লাইট বন্ধ হয়ে গেল। অন্ধকারে ৪২ মিনিট। ১-০ গোলে এগিয়ে ছিল কাষ্টমস। পুনরায় খেলা শুরু হলে কাষ্টমস গোল বাড়ায়, ৪-০ গোলে জয় পায়। হ্যাটট্রিক করেন আলী আকবর কানন।