বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। অধিভুক্ত এ সব কলেজের কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পিছিয়ে ১৩ নভেম্বর করা হয়েছে।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত ৩০ অক্টোবর তারিখের পরিবর্তে ১৩ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।