সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
আগাম শাকসবজি করলে লাভ হয় বেশি। তাই সৈয়দপুরে আগাম শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মাঠে মাঠে এখন শাক, ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিমসহ নানা সবজি দৃশ্যমান। উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের শ্বাসকান্দর গ্রামের কৃষক সফিয়ার রহমান জানান, প্রতি বছর আগাম শাকসবজি চাষ করে লাভবান হচ্ছেন। এবার শীতকালীন সবজি মুলা এক বিঘা জমিতে চাষ করেছেন। ইতিমধ্যে বাঁধাকপি ও মুলা শাক বাজারে বিক্রি শুরু করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, শীতের আগাম শাকসবজির জন্য সৈয়দপুরের সুনাম রয়েছে। এখানকার উত্পাদিত শাকসবজি স্থানীয় চাহিদা মিটিয়ে বাইরের জেলায়ও পাঠানো হয়।