ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ীতে তিন দিনব্যাপী নৌকাবাইচ মঙ্গলবার বিকালে শেষ হয়েছে। এদিকে নৌকাবাইচ দেখতে বিভিন্ন এলাকার হাজারও দর্শনার্থীর ভিড় জমেছিল। স্থানীয়দের উদ্যোগে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই ওয়াবদা বাজারসংলগ্ন একটি বিলে এ নৌকাবাইচের আয়োজন করা হয়। রবিবার বিকালে আয়োজক কমিটির সভাপতি নুর ইসলামের সভাপতিত্বে নৌকাবাইচ উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন। আয়োজক কমিটির প্রধান পৃষ্ঠপোষক ও বড়ভিটা ইউপি চেয়ারম্যান খয়বর আলী মিয়া বলেন, করোনার সংক্রমণ কমে যাওয়ায় গ্রামের মানুষদের একটু বিনোদন দেওয়ার জন্য এই নৌকাবাইচের আয়োজন করা হয়েছে।