রান পেলেন মুশফিক-ইমরুল

‘এ’ দলের জয়

স্পোর্টস রিপোর্টার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে বিবর্ণ ছিল মুশফিকুর রহিমের ব্যাট। ঘরের মাঠে বলার মতো রানই পাননি অভিজ্ঞ এ ব্যাটসম্যান। পাঁচ ম্যাচে মাত্র ৩৯ রান করেছিলেন। তাই সিরিজ শেষে সতীর্থরা বিশ্রামে থাকলেও দ্রুত অনুশীলনে ফিরেন মুশফিক। রানের সন্ধানে, টি-২০ বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফিরে পেতে বাংলাদেশ ‘এ’ দল, হাই পারফরম্যান্স (এইচপি) দলের ওয়ানডে সিরিজে খেলার সিদ্ধান্ত নেন।

চট্টগ্রামে গতকাল প্রথম ম্যাচেই লক্ষ্যপূরণ হয়েছে মুশফিকের। তার ব্যাটে রানের দেখা মিলেছে। এইচপির বিরুদ্ধে ‘এ’ দলের হয়ে অপরাজিত ৭০ রান করেছেন তিনি। রান পেয়েছেন ইমরুল কায়েসও। দীর্ঘদিন উপেক্ষিত থাকা ইমরুল করেছেন ৬০ রান। তাদের জোড়া হাফ সেঞ্চুরিতেই গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে এইচপিকে ৬ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ ‘এ’ দল।