মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৫৭

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, অভিযানে তাদের কাছ থেকে ৮ হাজার ৬৩৯ পিস ইয়াবা, ১৭০ গ্রাম হেরোইন, ১৭ কেজি ৯৪৬ গ্রাম ১৫ পুরিয়া গাঁজা ও ৭৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ইত্তেফাক/কেকে