দর হারানোর শীর্ষে সাভার রিফ্রাক্টরিজ

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২২৩টির বা ৫৯ দশমিক ৩১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সাভার রিফ্রাক্টরিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবস মঙ্গলবার সাভার রিফ্রাক্টরিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪৫ দশমিক ৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৩১ দশমিক ৭০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ারদর ১৩ দশমিক ৮০ টাকা বা ৫ দশমিক ৬২ শতাংশ কমেছে। এর মাধ্যমে সাভার রিফ্রাক্টরিজ ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে। গতকাল ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মনোস্পুল পেপারের ৪ দশমিক ৯৮ শতাংশ, রেনইউক যজ্ঞেশ্বরের ৪ দশমিক ৯২ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইনসিওরেন্সের ৪ দশমিক ৫০ শতাংশ, দেশ গার্মেন্টসের ৪ দশমিক ৪৫ শতাংশ, ইস্টার্ন ইনসিওরেন্সের ৪ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৩ দশমিক ৯৭ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৩ দশমিক ৯৪ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৩ দশমিক ৮০ শতাংশ এবং এমারেল্ড অয়েলের শেয়ারদর ৩ দশমিক ৭১ শতাংশ কমেছে।