কাঠালিয়ায় লোকালয়ে হনুমান!

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

কাঠালিয়ায় একটি দলছুট মুখপোড়া হনুমান ঘুরে বেড়াচ্ছে। স্থানীয়রা জানান, সোমবার সকাল থেকে বুধবার বিকাল পর্যন্ত হনুমানটি উপজেলা পরিষদের সামনের সড়কসহ বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা যায়। বুধবার সকালে এটি উপজেলা মোড়ের সুধীর বাবুর খাবার হোটেলে গেলে মালিক খাবার দেন। খাবার খেয়ে হনুমানটি এক গাছ থেকে অন্য গাছে ঘুরে বেড়ায়। স্থানীয় সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান জানান, মুখপোড়া হনুমান বৃক্ষচারী শান্তিপ্রিয় প্রাণী। মূলত গাছের পাতা খেয়ে জীবন ধারণ করে বলে এদের পাতাবানরও বলা হয়। বনভূমি কমে যাওয়ায় অস্তিত্ব সংকটে পড়ায় লোকালয়ে চলে এসেছে।