শুক্রবার ফুটবল খেলোয়াড় দলবদল শুরু

স্পোর্টস রিপোর্টার

আগামী ১ অক্টোবর প্রিমিয়ার ফুটবল ক্লাব খেলোয়াড়দের দলবদল শুরু হবে। শেষ হবে আগামী ১৫ নভেম্বর থেকে ১০ দিন পিছিয়ে ২৫ নভেম্বর করা হয়েছে। এই সময়ের মধ্যে ক্লাবগুলো স্থানীয় ও বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করানো যাবে। আগামী ২৭ নভেম্বর স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট দিয়ে নতুন মৌসুম শুরু হবে। গতকাল লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে। স্বাধীনতা কাপে প্রিমিয়ার লিগের ১২ দলের সঙ্গে স্বাধীনতা কাপে অংশ নিতে চারটি  দলকে নির্ধারণ করতে আমন্ত্রণ জানানো হবে বিকেএসপি ও সার্ভিসেস দলগুলোকে। আবেদন বেশি হলে বাছাই খেলা হবে। আর কম হলে সরাসরি টুর্নামেন্টের মূল পর্বে নেওয়া হবে।