শোক সংবাদ

অধ্যক্ষ আব্দুর রশীদ

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরীর শ্বশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রশীদ (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত সোমবার দিবাগত রাতে ঢাকায় একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান অধ্যক্ষ আব্দুর রশীদ। গত মঙ্গলবার দুপুর আড়াইটায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বড়মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বেলা ৩টায় বোচাগঞ্জ উপজেলার দকচাই গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা ও দাফনকাজে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

আব্দুল হালিম মানিক

গফরগাঁও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি, সালটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম মানিক (৭৪) কোভিট আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বুধবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)।  তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।